একনজরে রাঙ্গাবালী

মাসিক মূল্যায়ণে রাঙ্গাবালী থানার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ রাত

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিন ক্যাটাগরিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থানার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। আগস্ট-২০২৫ মাসের কর্মসম্পাদনের ভিত্তিতে জেলা পর্যায়ে তারা এ স্বীকৃতি অর্জন করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায়  আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-রাঙ্গাবালী থানার এএসআই আবুল কালাম, তিনি ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ পুরস্কারসহ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন ।এছাড়া এসআই গোলাম কুদ্দুসকে মাত্র ১৫ দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত  নিষ্পত্তি  করায় শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের দুই পুলিশ কর্মকর্তা তিন  ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়ে পুলিশ সুপারের নিকট হতে পুরস্কার গ্রহণ করেছেন । এই অর্জনে আমরা গর্বিত এবং আনন্দিত।